ঝিকরগাছার মোবারকপুর ফুরকানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন মিলন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম ও ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আকবার হুসাইন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও দারুল উলুম কামিল মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা আব্দুস শুকুর,  মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,যুগ্ম-সম্পাদক ইয়াউর রহমান, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাহাজাহান আলী, সদস্য সোলাইমান বিশ্বাস, লিয়াকত মেম্বার, হাবিবুর রহমান মন্টু, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, অভিভাবক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।