ঝিকরগাছার পল্লীতে বোমার বিস্ফোরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছার পল্লীতে ২টি বোমার বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাচঁপোতা গ্রামে রফিকুল ইসলাম ওরফে বোমা রফিকের নিজ ঘরে। রফিক ওই গ্রামের মৃত: আকবার আলীর ছেলে।

আওয়ামী সন্ত্রাসী বোমা রফিক ৫আগষ্ট পরবর্তী উক্ত বোমা গুলো নিজ বাড়িতে মজুদ করে রেখেছিল বলে স্থানীয়রা ধারনা করছেন। খবর পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের এস আই কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।