ঝিকরগাছার কুন্দিপুরে উন্মুক্ত কবরস্থানের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে উন্মুক্ত কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এ উপলক্ষেে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর এগ্রোফার্ম প্রাইভেট লিমিটেডের এমডি আলহাজ মোঃ নিজাম উদ্দিন,কুন্দিপুর জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজান আলী,মোস্তফা হাসান ফিরোজ, রফিকুল ইসলাম বুলি, হারুন অর রশিদ।