মহেশপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল চালক নিহত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে কোটচাঁদপুর বিদ্যাধরপুর সড়কের আলামপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রােেমর ওয়ারিস ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, নুরুল ইসলাম মালাধরপুর গ্রাম থেকে বাইসাইকেলে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।