ঝাঁপায় মৎস্যচাষির ঘেরে হামলা ভাঙচুর লুটের অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে মৎস্য ঘেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মৎস্য চাষি রোববার একই গ্রামের প্রয়াত কালাচান শেখের পুত্র নূর মোহাম্মদ শেখ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত যশোরে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন । মামলার আসামিরা হলেন, ঝাঁপা গ্রামের জালাল উদ্দিনের পুত্র মিজানুর রহমান, চন্ডিপুর গ্রামের মৃত গোলাম মোড়লের পুত্র মিজানুর রহমান ও আব্দুস সামাদের পুত্র মো. বিল্লাল ।
মামলার এজাহার নূর মোহাম্মদ শেখ বলেন, ঝাঁপা গ্রামের পাশেই ডুমুরখালি মৌজায় ৮২৯ শতক জমির ওপর প্রায় ২০ বছর ধরে মাছ চাষ করে আসছি। আসামিগণ দীর্ঘদিন যাবত আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
গত ২২ মার্চ শুক্রবার বেলা ১১ টার সময় ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র সহকারে মাছের ঘেরের হামলা করে। এসময় সন্ত্রাসীরা ঘেরের ২টি টোং ঘর ভাঙচুর করে। টোং ঘরের ভেতর থাকা মৎস্য ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে নূর মোহাম্মদ শেখ ঘটনাস্থলে গেলে আসামিরা তাদের দাবি করা বাকি সাড়ে চার লাখ টাকা আগামী সাত দিনের মধ্যে প্রদান করার হুঁশিয়ারি প্রদান করে। অন্যথায় তাকে ও ঘেরে কর্মরত শ্রমিকদের খুন গুমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিরা আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। যেকারণে বাধ্য হয়ে ভুক্তভোগী মৎস্য চাষি রোববার আদালতে মামলা দায়ের করেন।