ঝরনা ক্লিনিক ও হাসপাতালের যাত্রা শুরু

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ সেবার প্রতিশ্রুতি নিয়ে যশোরের ‘ঝরনা ক্লিনিক ও হাসপাতাল’ নামে আরও একটি বেসরকারি হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার শহরের গুরুদাস বাবু লেনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক এবং ঝরনা ক্লিনিক ও হাসপাতালের পরিচালক ডা. আবুল কালাম আজাদ লিটু।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা, ঝরনা ক্লিনিক ও হাসপাতালের পরিচালক সাদমান সাকিব রুশাদ, আদনান আকিব সাদাত এবং তাসনিমুর তাহমিদ রায়াত প্রমুখ।