জেএসডির সভা অনুষ্ঠিত

0

সোমবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যশোর জেলা কার্যালয়ে জেলা কার্যকরী সভাপতি ফকির শওকতের সভাপতিত্বে এক প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হাকিম। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গণসংযোগ বিষয়ক সম্পাদক ও যশোর জেলা সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ।
বক্তব্য রাখেন এমএ মান্নান, এস কে এম তহিদুজ্জামান, আবদুর রহমান,যুব পরিষদ যশোর জেলা সভাপতি কামরুজ্জামান নয়ন প্রমুখ। সভায় আগামীদিনের জাতীয় রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য ও করণীয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা শেষে আগামী সেপ্টেম্বরে জেলা কাউন্সিলের জন্যে ফকির শওকতকে আহবায়ক ও তহীদুজ্জামান (তহীদ মনি)- কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।