জুলাই বিপ্লব-২০২৪ রক্তাক্ত দলিল বইয়ের মোড়ক উন্মোচন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার কৃতী সন্তান সাংবাদিক মাসুদ পারভেজ রচিত জুলাই বিপ্লব-২০২৪ রক্তাক্ত দলিল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির আলোচনা করেন বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার মানুষের আশা আকাক্সক্ষা নিয়ে কাজ করছে। দেশের বৈষম্য দূর করতে চেষ্টা করছে। একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন বর্তমান সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দীন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, বিশিষ্ট চিত্র নির্মাতা জহুরুল হাসান বাঁধন, বৃহত্তর যশোর সমিতি ঢাকার দফতর সম্পাদক হাবিবুর রহমান সিজার, লেখক ও গবেষক জুয়েল ইমাম, ব্যাংকার মো. হাদিউজ্জামান, জুলাই বিপ্লব-২০২৪ রক্তাক্ত দলিল বইয়ের লেখক মাসুদ পারভেজ প্রমুখ।