জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোরে ছাত্রদলের দোয়া মাহফিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল করেছে ছাত্রদল। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর নগর ও সদর উপজেলা ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দোয়া মাহফিলে রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও প্রচার সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল।

অঙ্গসংগঠন ও ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন।

এছাড়াও দোয়া মাহফিলে ছাত্রদল নেতা পলাশ খান, ইমরান হোসেন কায়েস, সাব্বির হোসেন, নিয়াজ মাহমুদ শিশির ও রাব্বি হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।