জীবননগরে সীমান্ত ইউপি চেয়ারম্যান আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লাকে আটক করেছে পুলিশ। উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের বাসিন্দা ইশাবুল ইসলাম জীবননগর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি গত ৫ আগস্টের পর থেকে পরিষদে অনুপস্থিত ছিলেন।
রোববার সন্ধ্যায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস আটকের বিষয়ে জানান,এদিন দুপুরে গোপনে খবর পেয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর থানা পুলিশের একটি দল মহেশপুরের গুড়দাহ গ্রামে অভিযান চালায়। সেখানে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারভুক্ত পলাতক আসামি ইশাবুল ইসলাম মিল্টন মোল্লাকে (৪২) আটক করা হয়।