জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল ও গণভোজ

0
গোলাম রেজা দুলুর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দোয়া মাহফিল শেষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে গণভোজের খাবার বিতরণ করছেন বিএনপি নেতৃবৃন্দ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে পৃথক দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ওয়াপদা গ্যারেজে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

একই দিন বাদ জোহর যশোর পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে পৌর মসজিদে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল ও সিরাজুল ইসলাম। এছাড়া নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।