জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে থানা চত্তরে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঝিকরগাছা থানা পুলিশের ওসি সুমন ভক্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর ও নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মুসা, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ।