জাতীয় মহিলা ফুটবল: যশোর ভেন্যুর দুটি খেলায় জয় পেয়েছে খুলনা ও নড়াইল জেলা

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর গতকাল রোববার দুটি খেলায় জয় পেয়েছে খুলনা ও নড়াইল জেলা। খেলা দুটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় খুলনা-পটুয়াখালী জেলা। খেলা দুটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় খুলনা ও পটুয়াখালী জেলা। এ খেলায় খুলনা ২-০ গোলে জয়লাভ করে। খেলার ৫৮ মিনিটে রোজিনা এবং ৬৮ মিনিট ফতেমা গোল দুটি করেন। নড়াইল বনাম বাগেরহাট জেলার মধ্যকার দিনের দ্বিতীয় খেলায় নড়াইল ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে বিপাশা একাই অর্ধেক গোল করেন। খেলার ২১, ৩৪, ৪৩ এবং ৪৫ মিনিটে তিনি চারটি গোল করেন। এছাড়া ২৫ মিনিটে সোনালী, ৩৮ মিনিটে নমীতা ৪৯ মিনিটে মুন্নি এবং ৫৯ মিনিটে রুমা একটি করে গোল করেন।