যশোরে আন্তর্জাতিক পা চিকিৎসা দিবস পালিত

0
আন্তর্জাতিক পা চিকিৎসা দিবস উপলক্ষে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালির চিত্র।। ছবি: লোকসমাজ

যশোরে আন্তর্জাতিক পা চিকিৎসা দিবস পালিত হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। “সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনারের মাধ্যমে বৃহস্পতিবার (৮ অক্টোবর) যশোরে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলায় “সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

যশোরে আন্তর্জাতিক পা চিকিৎসা দিবস উপলক্ষে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলায় আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখছেন যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।। ছবি: সংগৃহীত

আয়োজিত এ বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খোকন। এ সময় ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মোঃ মেজবাহ উর রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন এবং যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ এহতেশাম পরাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি এবং মানুষের পায়ের সুচিকিৎসার প্রয়োজনীয়তা ও গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে শহরের ঘোপ সেন্ট্রাল রোড থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।