জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিকরগাছায় অবস্থান কর্মসূচি পালন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিকরগাছায় অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ, পল্লী প্রগতি সংস্থা, ঝিকরগাছা পেন ফাউন্ডেশন, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্বজন চক্রের আয়োজনে সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসান আরিফুর রহমান। বক্তব্য রাখেন, স্বজনচক্রের নির্বাহী পরিচালক সুভাষ ভক্ত বাবুল, সাংবাদিক এম আর মাসুদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কামরুজ্জামান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার টিপু সুলতান, পল্লী প্রগতি সংস্থার কোঅর্ডিনেটর এম এম নজরুল ইসলাম প্রমুখ। এরআগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।