জমির বিরোধ নিয়ে করা মানববন্ধনে হামলা, শিশুসহ মা আহত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় জমির বিরোধে পাল্টা মানববন্ধন হামলা চালিয়ে ব্যর্থ করে দিয়েছে প্রতিপক্ষ। হামলায় আহত হয়েছেন মা ও শিশু। ঘটনাটি ঘটে বুধবার (২ এপ্রিল) উপজেলার হাসিমপুর কপোতাক্ষ বিদ্যালয়ের সামনে। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, হাসিমপুর মৌজায় ১২ শতক জমির দখল নিয়ে কাসেম সরদারদের সাথে রজব আলী সরদারদের ২ বছর ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধর্ষণ মামলাসহ উভয় পক্ষ একে অপরের বিরুধে ১৫ টি মামলা করেছে। এনিয়ে রুস্তম আলী গং গত ১৮ ফেব্রুয়ারি কাসেম সরদারদের বিরুদ্ধে মানববন্ধন করে। যার প্রতিবাদে বুধবার মানববন্ধনের আয়োজন করেন কাসেম গং। এসময় প্রতিপক্ষ রজব আলী নারী-পুরুষ ঝাড়ু,ও লাঠি নিয়ে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন কারীরা ব্যানার নিয়ে রাস্তায় দাড়ানোর সময় তাদের ওপর আক্রমণ করে তা ভন্ডুল করে দেয়। এ ঘটনায় আহত হন গৃহবধূ তানিয়া (২৮) ও তার কোলের ২ বছরের শিশু রোকেয়া। এ অভিযোগ করেন কাসেম সরদার। এবিষয়ে প্রতিপক্ষ রজব আলী সরদার জানান, তাদের কবলাকৃত জমি দখল দিচ্ছে না কাসেমরা। তাছাড়া তারা মিথ্যা ধর্ষণ মামলাসহ ৮ টি মামলা দিয়ে হয়রানি করছে। একারণে তাদের মানববন্ধন করতে দেওয়া হয়নি।