জনসচেতনতা বাড়াতে শালিখায় ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভ্যান’

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে শালিখায় বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভ্যান’।

রোববার সকাল ১০ টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভ্যানটি উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে। প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোছা. নাসিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া,শালিখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সাধারণ জনগণ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।