চৌগাছা সীমান্তে দালাল ও দু নারীসহ আটক ৪

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে উপজেলার বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে অভিযান চলিয়ে তাদেরকে আটক করেন।
আটকরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের হাবিব মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৩২), একই উপজেলার জামরুলডাঙ্গা গ্রামের মৃত হারান শেখের মেয়ে মলিনা বেগম (৩৬), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আওলিয়াবাদ গ্রামের মৃত হানিফ শেখের মেয়ে লাইলা বিবি (৩৫) এবং পাচারকারী দালাল যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)। বিজিবির দাবি তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছলি। ভুক্তভোগীরা জানিয়েছেন, ভারতে কাজের উদ্দেশে যাওয়ার জন্য দালালচক্র প্রত্যেকের কাছ থেকে ৫/৬ হাজার করে টাকা নিয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বুধাবার যশোর আদালতে পাঠানো হয়েছে।