চৌগাছা পৌরসভায় স্যানিটেশন অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এসআইপি বাস্তবায়ন ও স্যানিটেশন অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ মার্চ ) সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, ডিপিএইচই এর চিফ স্যোশাল ডেভেলপমেন্ট অফিসার লুৎফর রহমান, প্যানেল মেয়র আনিছুর রহমান, প্রকল্প কলসালট্যান্ট স্যানিটেশন সাপোর্ট নাজমুল হুদা, বিজনেন্স কনস্যালটেন্ট জাকারিয়া তুহিন, পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী এমএম আলমগীর হোসেন, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।