চৌগাছা পল্লীতে আগুন

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার পল্লীতে একটি বসতবাড়ির চিলেকোঠার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে চিলেকোটায় রাখা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই অগ্নিকান্ড তা প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাশাপোল গ্রামের মৃত বাকা উল্লাহ ছেলে আনছার আলীর একতলা বাসভবনের চিলেকোঠার ঘরে আকস্মিক আগুন ধরে যায়। আগুনের শিখা আর ধোয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করার পাশাপাশি চৌগাছা ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ওই ঘরে থাকা আসবাবপত্র, পোষাকসহ প্রয়োজনীয় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন পাশে ছড়াতে পারেনি। ভুক্তভোগী আনছার আলী বলেন, কী কারণে এই আগুন ধরেছে তা বুঝে উঠতে পারছি না। তবে আগুনে পুড়ে ওই ঘরের সব কিছুই নষ্ট হয়ে গেছে।
চৌগাছা ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দ্বীন মুহাম্ম¥ুদ বলেন, বিদ্যুতের শট সার্কিট, না অন্যভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।