চৌগাছায় ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ফিরোজা খাতুন, প্রধান শিক্ষক নাসির উদ্দীন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ। আলোচনা সভা শেষে আবৃত্তি প্রতিযোগিদের মধ্যে পুরস্কার হিসাবে বই প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেণ বিশ্বাস। এদিকে ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।