ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, বিআরডিবি অফিসার মাহামুদুল হাসান, সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ প্রমুখ।