চৌগাছায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে সরকারিভাবে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনষ্ঠিত হয়।

সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহার সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

এ সময় আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, জামায়াত নেতা মাও. নুরুল ইসলাম, পূজা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ বলাই চন্দ্র পাল প্রমুখ।

আলোচনা শেষে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী গরিব পরিবারের মাঝে শাড়ি তুলে দেন নেতৃবৃন্দ।