চৌগাছায় সোনার বারসহ আটক ব্যক্তির রিমান্ড মঞ্জুর

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছায় প্রায় সাড়ে ১৪ কেজি সোনার বারসহ আটক শাহ আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ শুভ আসামির রিমান্ড মঞ্জুর করেন। আসামি শাহ আলম চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আদালতে পুলিশ তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো।
উল্লেখ্য, গত ২০ মে বিজিবির সদস্যরা বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকা শাহ আলমকে আটক করেন। পরে তার তল্লাশি চালিয়ে তার কোমরে টেপ দিয়ে বাঁধা ১২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৪ কেজি সাড়ে ৪শ’ গ্রাম। এ ব্যাপারে বিজিবি’র নায়েক আবু রায়াহান চোরাচালান দমন আইনে চৌগাছা থানায় মামলা করেন।