চৌগাছা আই কেয়ারের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥  চৌগাছা আই কেয়ার অ্যান্ড অপটিকসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে চৌগাছা-মহেশপুর সড়কের পারবাজারে আই কেয়ারের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান।
এ সময় পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, কাউন্সিলর সাহিদুল ইসলাম, আই কেয়ার অ্যান্ড অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, যশোর কমিউনিটি আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নাফিসা সাদাফ নিলয়, ডাক্তার আলমগীর হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন বকুল, কবি খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, ব্যবসায়ী আব্দুল মান্নান, শের আলী, আজিজুল হক আজিজসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।