চৌগাছায় সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা ॥ যশোরের চৌগাছায় সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব চৌগাছার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাহিত্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আলমগীর মতিন চৌধুরী, শাহীন মাহবুব, মুন্সী সাগর, হাসান মাহমুদ, আবু রাসেল, কবিরুল ইসলাম, খলিলুর রহমান জুয়েল, আব্দুর রহিম, আসাদুজ্জামান, ফারুক হোসেন, সেলিম আল-দ্বীন, এহসান জামিল প্রমুখ।
আলোচনাসভা শেষে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। আসরে সাহিত্য পরিষদের কবিগণ তাদের কবিতা পাঠ করেন।