চৌগাছায় রাতে সাঁওতাল পল্লীতে কম্বল বিতরণ করলেন ইউএনও

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সাঁওতাল পল্লীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা নিজে উপস্থিত থেকে মঙ্গলবার রাতে সাঁওতাল পল্লীতে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির হাত থেকে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হন এসব মানুষ। সাঁওতাল পল্লীর নিমাই সর্দার, দিবা সর্দার, দুষ্টু সর্দার, অন্তরা সর্দার বলেন, আমরা গরিব মানুষ এই শীতে একটি গরম কাপড় কিনতে পারি না। মানুষের কাছ থেকে গরম কাপড় নিয়ে আমরা শীত নিবারণের চেষ্টা করি। প্রশাসনের পক্ষ থেকে পাওয়া কম্বল আমাদের খুব উপকারে আসবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, পল্লী বিদুত্যের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, আনছার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।