চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আজিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজিদা বেগম টেংগুরপুর গ্রামের রফজেল আলীর স্ত্রী। রোববার দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কে টেংগুরপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আজিদা বেগম বাড়ির অদূরে মেইন সড়ক পার হচ্ছিলেন। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল (ল-১২-৯৮৯৩) তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই আরোহী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।