চৌগাছায় মাদক দ্রব্যসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান পচিালনা করে বিপুল পরিমাণে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে গত বার দিনের অভিযানে ২৯০ বোতল ফেনসিডিল ১ কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়ে একাধিক মাদক ব্যবসায়ীকেও আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে থানার এসআই আরিফ হোসেন ফোর্স নিয়ে উপজেলার ভল্লভপুর গ্রামে অভিযান চালান। এ সময় গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে নেবুর আলীর বাড়ি হতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় মাদক ব্যবসায়ী নেবুর আলীকে পুলিশ আটক করা হয়।
এ দিকে থানার এএসআই কামাল হোসেন মঙ্গলবার ভোরে ফোর্স নিয়ে উপজেলার কুলিয়া গ্রামে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কুলিয়া গ্রামের স¤্রাট খা, একই গ্রামের তরিকুল ইসলাম ৫৫ পিস ফেনসিডিল ভর্তি একটি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যান। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৬৫ হাজার টাকা। পলাতক মাদক ব্যবসায়ীদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এসআই শামীম হোসেন উপজেলার কমলাপুর গ্রামে অভিযান চালায়। গ্রামের কাশেম ইটভাটার সামনে হতে মাদক ব্যবসায়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সজিব হোসেনকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন। একই রাতে এমসআই জিতু আলী ফোর্স নিয়ে পৌর এলাকার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় পৌর এলাকার কারিগরপাড়ার পাড়ার শওকত আলীর ছেলে আবু