চৌগাছায় মাদকদ্রব্যসহ আটক ১১

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ৫ জন আটক হয়েছে। এদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ৬ আসামিকে আটক করেছে পুলিশ। চৌগাছা থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আরিফ হুসাইন বলেন, রবিবার রাতে চৌগাছা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এর মধ্যে জগদীশপুর তুলা বীজ বর্ধন খামার এলাকায় অভিযান চালিয়ে কান্দি গ্রামের জসিম উদ্দিন (৩২) ও স্বর্পরাজপুর গ্রামের আজিমুল ইসলামকে (৩৮) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একশ গ্রাম গাঁজা। তাহেরপুর গ্রাম থেকে ৭ পিস ইয়াবাসহ আটক করা হয় জামাল উদ্দিনকে (২৫)। সুখপুকুরিয়া গ্রামের বিল্লাল হোসেন (২৫) কে আটক করা হয় ১০ বোতল ফেনসিডিলসহ। এছাড়া ৫ বোতল ফেনসিডিলসহ লিমন হাসান (২০) কে আটক করা হয়।
অপরদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন-সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের বকুল হোসেন, স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের আমিনুর রহমান, আব্দার আলী, রিজিয়া খাতুন ও ফাতেমা খাতুন এবং চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের মোবারক আলী। আটককৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।