চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে নাসরিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ ) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মসিয়ূরনগর গ্রামে। তিনি মসিয়ূরনগর গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।
মৃতের স্বামী মহিউদ্দীন বলেন, গোসল করতে গিয়ে তিনি বাড়িতে বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে চৌগাছা
উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বলেন, নাসরিন বাড়ির সকল কাজ স¤পন্ন শেষ রাতে গোসলখানায় গিয়ে গোসল করছিলেন। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে বৈদ্যুতায়িত হয়ে পড়েন। আমি আমাদের নবনির্মিত ভবনে পানি দিয়ে ভেজানোর কাজ করছিলাম। এক পর্যায়ে দেখি আমার স্ত্রী বৈদ্যুতায়িত হয়ে নিচে পড়ে আছে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।