চৌগাছায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র মাহে রমজানে দলের করণীয় শীর্ষক নানা বিষয় নিয়ে বিশেষ করে প্রতিটি ইউনিয়নে দলীয় ভাবে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন নিয়ে আলোচনা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন যশোর জেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. রবিউল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, জহুরুল ইসলাম বাবু, আব্দুল খালেক, আব্দুল মুজিদ, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, ওহিদুল ইসলাম ভোদড়, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুবনেতা সাইফুল ইসলাম রিংকু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা ইমন হাসান রকি, মামুন হোসেন প্রমুখ।
সভায় আগামী ২০ রমজানের মধ্যে উপজেলার সকল ইউনিয়নে দলীয় ভাবে ইফতার আয়োজনের পাশাপাশি দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হয় বলে দলীয় সূত্র জানিয়েছেন।