চৌগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার দিনব্যাপী ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিল মেডিসিন ব্যাংক, যশোর জেনারেল হাসপাতাল ও আদ্ব-দ্বীন চক্ষু হাসপাতাল। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে। ক্যাম্পে ধুলিয়ানী ইউনিয়ন ছাড়াও বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র পরিবারের নারী, পুরুষ ও শিশুরা নানা ধরনের রোগের চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধ পেয়েছেন।
চিকিৎসাসেবা প্রদানের আগে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মেডিসিন ব্যাংক ডা. মো. আবুল কালাম আজাদ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মমিনুর রহমান ও মেডিসিন ব্যাংকের সহকারী অফিসার আবু সাআদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, মেডিসিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সুলতান আহমেদ, মেডিসিন ব্যাংকের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্লা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু প্রমুখ।
আলোচনা শেষে একঝাঁক অভিজ্ঞ চিকিৎসক ও নার্স চিকিৎসা সেবাদান শুরু করেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর, মুক্তারপুর, ভাদড়া, ফতেপুর, আজমতপুর, কুষ্টিয়া, কাবিলপুর, শাহাজাদপুর, মুকুন্দপুরসহ বিভিন্ন গ্রামের কয়েকশ রোগী নাক, কান, দাঁতসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা পান। চিকিৎসা ক্যাম্পে অসহায় ও দরিদ্র রোগীদের ভীড় ছিল চোখে পড়ার মত।
আজমতপুর গ্রামের শাহেলা বেগম (৬৪) বলেন, দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলাম। ফি ক্যাম্পের খবর পেয়ে এখানে এসেছি। ডাক্তার খুব যতœ করে দেখলেন। বিনা টাকায় ওষুধও দিলেন। খুব ভালো লেগেছে। কাবিলপুরের কহিনুর বেগম (৪৫), শেফালী খাতুন (৪২) জানান, ওষুধ কেনার টাকা পয়সা নেই। শরীর খারাপ নিয়ে এসেছি। ভালোভাবে আমারদের ডাক্তার দেখেছেন। ওষুধ লেখার পাশাপাশি ফ্রি ওষুধও দিয়েছেন। বড়বড় ডাক্তার গ্রামে আসলি আমাদের খুব উপকার হয়। এ বছরে একবার হলেও এ ধরনের ক্যাম্পের আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন এলাকার সাধারণ মানুষ।