চৌগাছায় পত্রিকা পরিবেশক সাইদুলের মৃত্যুবার্ষিকী পালিত

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার একমাত্র পত্রিকা পরিবেশক মাও. সাইদুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বাদ এশা মরহুমের গ্রামের বাড়ি পৌরসভার ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাও. গোলাম মোর্শেদ, মাও. আলাউদ্দিন, চৌগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রহিদুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান জুয়েল, পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দিকসহ চৌগাছা বাজারের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
২০১৯ সালে ৫ অক্টোবর ৭৬ বছর বয়সে মাও. সাইদুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি
১৯৬৭ সাল হতে চৌগাছায় পত্রিকা পরিবেশকের কাজ শুরু করেন। তার মৃত্যুর পর মাও. সাইদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম পিতার রেখে যাওয়া ব্যবসাকে ধরে রেখেছেন। মৃত্যুবার্ষিকী এলে মরহুমের পরিবারের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা অত্যান্ত শ্রদ্ধাভরে দিনটি স্মরণ করেন।