চৌগাছায় দুর্গোৎসব উপলক্ষে সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ক্যাপ্টেন সাব্বির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পৌর শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, মাও. নুরুল ইসলাম, মাস্টার কামাল আহমেদ, আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা দীন মোহাম্মদ, মাশিলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার রুহুল আমিন প্রমুখ।
আলোচনা শেষে পৌর এলাকার ৭টি পূজা মন্ডপে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।