চৌগাছায় তরিকুল ইসলাম পৌর কলেজের কর্মচারী আয়ুবের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের অফিস সহায়ক আয়ুব হোসেন (৩৮) ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ মে) ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার পাতিবিলা গ্রামের মৃত মতলেব সর্দারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলসহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।