চেতনায় অমর একুশে

0

মহিউদ্দীন মোহাম্মদ ॥ ‘সেদিন প্রথম ভয়ংকরের পথে শুরু অভিযান/ সেদিন প্রথম লক্ষ কণ্ঠে জাগিল ঐকতান/ সেদিন প্রথম ভীরু জনতার শিরদাড়া হল টান/ সেদিন প্রথম দুঃশাসনের উঠিল টনক নাড়ি।’বাঙালির সামনে সত্যিই ভাষা আন্দোলন এক তীব্র ভাবাবেগ নিয়ে এসেছিল। প্রত্যেকের শিরদাড়া টান টান হয়ে গিয়েছিল। প্রতিবাদে ফুঁসে উঠেছিল সবাই। রাষ্ট্রভাষা বাংলা চাই প্রত্যেকের ছিল এটিই একমাত্র চাওয়া। এ কারণে সেদিন দ্বিধাহীন চিত্তে রক্ত ঠেলে দিয়েছিল পিচঢালা পথে। যে কর্মের মাধ্যমে মহৎ ইতিহাস তৈরি করেছিল-তা আজ আমরা প্রকারন্তে ভুলতে বসেছি। সেদিন একটা দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় গিয়েছিলাম। এক কর্পোরেট অফিসের বস অন্যদেরকে ডেকে ডেকে দেখাচ্ছেন যে তারা প্রতিযোগিতায় ইংরেজিতে দেয়াল পত্রিকায় লিখে সেটা হাজির করেছেন। এটা তার কাছে অনেক গর্বের মনে হচ্ছে। অনেক ক্ষেত্রে পাঠক লক্ষ্য করে দেখবেন-আম-মানুষের সামনে অনেকেই ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন। মনে করছেন এটা একটা বিরাট গর্বের বিষয়। অথচ এটা যে কতটা হীনমন্য করছে জাতিকে সেটা তারা বুঝে ওঠেন না।
কী দুঃখজনক বিষয় ‘হায় মাম্মি, হ্যালো ড্যাডি, হাউ আর ইউ ব্রাদার, আইএম ভেরি হ্যাপি’ ইত্যাদি ইংরেজিতে কথা বলছে আমাদের ছোট্ট সোনামনিরা। শুধু তা-ই নয় ভারতীয় টিভি-চ্যানেলগুলোর সামনে বসে সিরিয়াল-ড্রামা, কার্টুন ইত্যাদি দেখে দেখে ‘আপ ক্যায়সে হে, মেরি পিয়ারি দোস্ত, মুজছে দুস্তি করো গি, হাম ছব বহুত খুশ হে’ ইত্যাদি হিন্দি ভাষায়ও কথা বলছে। আব্বু-আম্মু বা পরিবারের অন্যান্য সদস্যরাও তাতে বেজায় খুশি হচ্ছেন। তবে সেই খুশির আড়ালে যে, বায়ান্ন’র বাংলা ভাষার আন্দোলনের সার্থকতা নিষ্পেষিত হচ্ছে তা কি আমরা ভেবে দেখেছি? সুজলা-সুফলা এই বাংলা মায়ের বুকে জন্মগ্রহণ করে নিজ মাতৃভাষাকে অসতর্কতা, অবহেলা আর চর্চার অভাবে হারাতে বসেছে আপনার-আমার, আমাদের ছোট্ট ছোট্ট খোকামনিরা। কেন? তার পেছনে কারণ কি? সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে নিজেকে হারানো, নিজের অস্তিত্বকে অন্যের কাছে বিলীন করে দেয়ার মানেটা কি? তথ্য-প্রযুক্তি, কম্পিউটার আর সায়েন্সের যুগে মানুষ এখন ক্রমান্বয়ে অ্যারোপ্লেন গতিতে ক্রমশ অগ্রসর হতে চলেছে। প্রশংসার কথা। অহংকার আর গর্বের বিষয় এটা। তবে নিজের সংস্কৃতিকে সাথে নিয়ে পথচলা হোক বহুদূরে। ইংলিশ মিডিয়ামের স্কুলগুলো বর্তমানে আমাদের দেশের শিাখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই ইংরেজি ভার্সনের স্কুলগুলো গড়ে ওঠায় আমাদের কোমলমতি শিশুরা শিখতে পারছে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ। তাদের চলনে-বলন আর কথন হচ্ছে টেকসই। তবে দুর্বলতা হচ্ছে বাংলায় অনিহা। বাংলায় লেখা বা পড়ায় তাদের হাতটা কাঁচা। কাঁচা হবে না কচি খোকা যে তারা তা-ই। এই দুর্বলতা থেকে তাদের রা করতে হলে প্রয়োজন বাংলা ভাষার চর্চা। বিশ্বের প্রত্যেক জাতিরই স্ব-স্ব ভাষা রয়েছে। আমাদের ভাষা হচ্ছে বাংলা। বাংলা আমাদের মায়ের ভাষা। বাংলা ভাষাকে মাতৃভাষা বলার কারণ হল, একটি শিশু জন্মের পর যখন মুখ ফুটে কথা বলতে শিখে তখন তার প্রথম কথা হয় ‘মা’, ‘আম্মু’ ইত্যাদি। অথবা মাতৃভাষা বলার আরেকটি কারণ এও হতে পারে যে ভাষা শিার প্রধান মাধ্যম হচ্ছেন আমাদের পরম শ্রদ্বাভাজন মা জননী। বাংলা ভাষা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমাদের পূর্বপুরুষরা বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি সাধন এবং মুসলিম শাসকরা এ ভাষার পৃষ্ঠপোষকতা করলেও রাজভাষা হিসেবে তারা ফার্সি ভাষা ব্যবহার করেছিলেন। ১৭৫৭ সালে আমরা ইংরেজদের কাছে স্বাধীনতা হারালাম। হারালাম রাষ্ট্রভাষা ফার্সিকে। ইংরেজরা রাজভাষা তথা রাষ্ট্রভাষা হিসেবে চালু করলো ইরেজি। প্রায় দু শ বছর ইংরেজরা আমাদের শাসন করেছে। যারা তাদের ভাষা শিখেছিল ঘুরেছিল তাদের ভাগ্যের চাকা। আর যারা শিখেনি তারা অনেক পিছিয়েছিল। এ কারণে ঐতিহাসিক ডব্লি ডব্লিউ হান্টার বলেন, ‘এদেশের মুসলিমরা ছিল শাসকের জাতি। কখনো তারা দরিদ্র হওয়ার আশংকা ছিল না। কিন্তু বাস্তবতা হলো ইংরেজ শাসনে তারা এখন হতদরিদ্র জাতি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হলেও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র গঠিত হয়, এর নাম রাখা হয় পাকিস্তান। আর তা দুই প্রদেশে বিভক্ত একটি দেশ। ভারতের পূর্বাঞ্চলে ছিল পূর্ব পাকিস্তান। আর পশ্চিমাঞ্চলে ছিল পশ্চিম পাকিস্তান।’ পূর্ব পাকিস্তানের মানুষ অর্থাৎ আমরা নৃ-তাত্ত্বিক দিক থেকে বাঙালি। আমাদের মাতৃভাষা বাংলা আর পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অর্থাৎ একই রাষ্ট্রে আমরা দুটি ভাষার আশাবাদী ছিলাম। এই আশা করাটা আমাদের অন্যায় ছিল না। যার যার ভাষায় মানুষ কথা বলবে, কাজ করবে, লেখাপড়া করবে, শিখবে, জানবে এটাইতো স্বাধীনতা। কিন্তু দুঃখজনক বিষয় হলো ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনের শেষ পর্যায়ে বরকত, সালাম, রফিক ও জববারসহ বহু মানুষকে জীবন দিতে হয়। এবং পূর্ববাংলার কারাগারগুলো ভাষা সৈনিকে ছিল ভরপুর। পৃথিবীতে মাতৃভাষার জন্য প্রথম জীবন দিয়েছে একমাত্র বাংলার মানুষ। বাংলা আমার মায়ের ভাষা। এ ভাষাকে আরও সমৃদ্ধ করতে হবে। আর খেয়াল রাখতে হবে বিজাতীয়দের ভাষা যেন আমাদের এ মায়ের ভাষাকে ধংস না করে।