চুয়াডাঙ্গায় সেমাই কারখানার মালিককে জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও যথাযথ কর্তৃপক্ষের সনদ না থাকায় চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড়ের একটি সেমাই কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ অভিযান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও যথাযথ কর্তৃপক্ষের সনদ না থাকায় শহরতলী দৌলাতদিয়াড়ের সেমাই কারখানা মেসার্স হক ব্রাদার্সের মালিক মইনুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।