চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, গোটা দেশের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই। এ কাজে কোন ব্যত্যয় ঘটবে না।

সংবাদকর্মীদের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সভাপতি ও চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি বিপুল আশরাফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।