চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃৃক্ষমেলার উদ্বোধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক) শারমিন আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, আমরা চাই সবুজ অন্তর্ভুক্তমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়তে। যেখানে থাকবে না কোন বৈষম্য ও প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে আগামী প্রজন্মের জন্যে।