যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে ইংরেজি বর্ষবরণ

0

আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট পুলেরহাট যশোরে ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ মোসা. মেহেরুন্নেসা, ইনাস্ট্রাক্টর আলোমতি বেগম ও নুসরাত জাহান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আনিকা সরকার। সঞ্চালনা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার বর্ষা ও মারিয়া আক্তার বৃষ্টি। কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।