এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: ১১ বোর্ডে পাসের হার ৫২.১২ শতাংশ

0
শনিবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং মোট ৪০,০৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।। ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ এবং সারাদেশে মোট জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত হলেও বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

গত ২ জুলাই থেকে চলতি বছরের এই পরীক্ষা শুরু হয়েছিল। বিভিন্ন বোর্ডের ফলাফলের মধ্যে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৫০ জন। যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীরা মোবাইল থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারছেন। এর জন্য মেসেজ অপশনে গিয়ে HSC স্পেস রোলের কোড স্পেস পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।