চুয়াডাঙ্গায় মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ায় ‘কাশফুল’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উৎপল কুমারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন। ভোক্তা অধিকারের অভিযানে কাশফুল মিষ্টি কারখানায় রাখা গামলাগুলো অপরিষ্কার, মিষ্টির ওপর তেলাপোকা ও মাছি দেখতে পাওয়া যায়। ভোক্তা অধিকারের অভিযানে পুলিশ সহযোগিতা করে।