চুয়াডাঙ্গায় বিএডিসি সেচ ভবন উদ্বোধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় নবনির্মিত বিএডিসি সেচ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার নুরনগর পাড়ায় অবস্থিত এ ভবন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, প্রকল্প পরিচালক মাহাবুব আলম, সহকারী প্রকৌশলী শাহজালাল আবেদীনসহ বিএডিসির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ। দ্বিতল বিশিষ্ট এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।