চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক আটক

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা হিমেল মল্লিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছী থেকে তাকে আটক করা হয়।

আটক হিমেল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার তাল্লু মাস্টারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,স্থানীয়রা হিমেল মল্লিককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বেলগাছী থেকে তাকে থানা হেফাজতে নেয়।

তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।