চুয়াডাঙ্গায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় জেলা পরিষদ  নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান এবং প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৫৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮জন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
ইভিএম-এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সিসি ক্যামেরা দ্বারা ভোট কেন্দ্র নিয়ন্ত্রিত থাকবে।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন,‘সকলে মিলেমিশে যথাযথভাবে দায়িত্ব পালন করে নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হবে। নির্বাচন সংক্রান্ত সকল কাজে নির্বাচন কমিশন সহযোগিতা করবে’।