চুয়াডাঙ্গায় অটিজম সচেতনতা দিবস উদযাপন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।রোববার (২ এপ্রিল)  সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ও জেলা সমাজকল্যাণ কমিটির সভাপতি মুন্সী আলমগীর হান্নান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ।
পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ১৩জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।