চুয়াডাঙ্গার ভাই ভাই ফুসকা হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির পর শহরের কবরী রোডের মেসার্স ভাই ভাই ফুসকা হাউজের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, আগে সতর্ক করার পরও অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাবার তৈরি, একই ফ্রিজে কাচা মাংসের সঙ্গে প্রস্তুত করা খাবার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার, মুরগির তৈরি বাশি ও বিভিন্ন খাবার ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় তেলে গরম করে ভোক্তাদের খাওয়ানো, আগের দিনের পোড়াতেল ব্যবহার, মেয়াদবিহীন বিভিন্ন খাবার সংরক্ষণ করে খাওয়ানো, রান্না ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।