মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সকালে সাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ, খালের সেতুর নিচে ভাসমান অবস্থায় মিলল মরদেহ

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খাল থেকে আবুল হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালের সেতুর নিচে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবুল হোসেন পার্শ্ববর্তী স্বরূপপুর গ্রামের বাসিন্দা। তিনি সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান এবং এতে তার মৃত্যু হতে পারে।

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।