চুড়িপট্টির ‘ফোকো ভাই’ নিখোঁজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের প্রবীণ সাংস্কৃতিক সংগঠক ডায়মন্ড ক্লাবের সাধারণ সম্পাদক সবার প্রিয় ‘ফোকো ভাই’ নিখোঁজ হয়েছেন। গত বুধবার দুপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শহরের চুড়িপট্টির বাসিন্দা মরহুম গোলাম আনোয়ার চৌধুরীর ছেলে ৭৫ বছর বয়স্ক একরামুল হক চৌধুরী ফোকো বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরিবারের সদস্যরা ফোকোর সন্ধানের জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে তাঁর ভাইপো শওকত আলী দানিয়ালের সাথে ০১৬৭০১১৬২১৪ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।